ভূ-প্রাকৃতিক প্রক্রিয়া (Geomorphic Processes)

ভূ-প্রাকৃতিক প্রক্রিয়া (Geomorphic Processes):

 যেসব সমস্ত প্রাকৃতিক কার্যাবলী বা প্রাকৃতিক যেসব ভৌত রাসায়নিক শক্তি (যেমন: সূর্যলোক, নদী, বায়ু, হিমবাহ, ভূ-অভ্যন্তরের তাপ চাপ), অন্তর্জাত প্রক্রিয়া (Endogenic Processes) এবং বহির্জাত প্রক্রিয়া (Exogenic Processes) এর সাহায্যে পৃথিবীর উপরিভাগের (Lithosphere) ভূমিরূপের পরিবর্তন, বিবর্তন বা বিনাশ ঘটিয়ে নতুন ভূমিরূপ (যেমন পাহাড়, পর্বত, সমতল, বদ্বীপ বা বালিয়াড়ি) গঠন করে, তাদের ভূ-প্রাকৃতিক প্রক্রিয়া (Geomorphic Processes) বলা হয়।

ভূ-প্রাকৃতিক প্রক্রিয়াকে নিচের সমীকরণের মাধ্যমে বোঝা যেতে পারে:

Process = Force * Agent

এখানে Force বা শক্তি হলো মাধ্যাকর্ষণ, টেকটোনিক চাপ, সূর্যলোক , তেজস্ক্রিয়তা এবং Agent বা মাধ্যম (পরিবর্তনকারী শক্তি) হলো নদী, হিমবাহ, সমুদ্রের ঢেউ, ভূগর্ভস্থ পানি, বায়ু, বৃষ্টি ও তুষার

Force

Agent

Internal Force

External Force

নদী

ভূ-অভ্যন্তরের তাপ

gravity

হিমবাহ

ভূ-অভ্যন্তরের  চাপ

সূর্যলোক

বায়ু

তেজস্ক্রিয়তা

 

ভূগর্ভস্থ পানি

ম্যাগমার সংবহন স্রোত

 

সমুদ্রের ঢেউ

 

 

বৃষ্টি ও তুষার

 

 

আগ্নেয়গিরি

 

 

ভূমিকম্প

 

Simply, Geomorphic processes are the natural forces and mechanisms that shape the Earth's surface.

প্রধান বৈশিষ্ট্যসমূহ:

  • শক্তির উৎস: এই প্রক্রিয়াগুলো দুটি উৎস থেকে শক্তি পায়একটি হলো অন্তর্জাত (পৃথিবীর অভ্যন্তরীণ তাপ, পৃথিবীর অভ্যন্তরীণ  চাপ, ম্যাগমার সংবহন স্রোত ও তেজস্ক্রিয়তা), অন্যটি হলো বহির্জাত (সৌরশক্তি মাধ্যাকর্ষণ)
  • ক্রমাগত পরিবর্তন: এই প্রক্রিয়ার ফলেই পৃথিবী সৃষ্টির আদি লগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত ভূমিরূপের বিবর্তন ঘটে চলেছে।
  • পরিবর্তনকারী শক্তি: নদী, বায়ু, হিমবাহ, ভূগর্ভস্থ পানি, সমুদ্রের ঢেউ, বৃষ্টি ও তুষার, আগ্নেয়গিরি এবং ভূমিকম্প হলো এই প্রক্রিয়ার প্রধান চালিকাশক্তি।

প্রকারভেদ (Classification):

ভূ-প্রাকৃতিক প্রক্রিয়াকে মূলত দুটি প্রধান ভাগে ভাগ করা হয়:

1. অন্তর্জাত প্রক্রিয়া (Endogenic Processes): যে প্রক্রিয়াগুলো পৃথিবীর অভ্যন্তরে উৎপন্ন হয় এবং ভূ-ত্বকের উচ্চতা বৃদ্ধি করে বা নতুন ভূমিরূপ তৈরি করে। (যেমন পর্বত গঠন, চ্যুতি বা ফাটল).

2. বহির্জাত প্রক্রিয়া (Exogenic Processes): যে প্রক্রিয়াগুলো পৃথিবীর বাইরের বায়ুমণ্ডলে উৎপন্ন হয় এবং ভূমিরূপকে ক্ষয় করে সমতল করার কাজ করে। একে নগ্নীভবন (Denudation) বলা হয়।

যেমন Weathering (আবহবিকার) Erosion and Transportation (ক্ষয়ীভবন ও পরিবহন), Mass Wasting (পুঞ্জিত ক্ষয়), Deposition (সঞ্চয়)

Share:

Popular Posts

Total Pageviews