Phosphate Group

 

ফসফেট গ্রুপ (PO³) হলো একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক গোষ্ঠী| এটি কোষপর্দার গঠন এবং কাজের ক্ষেত্রে একটি নির্দিষ্ট রাসায়নিক ধর্ম প্রদান করে। কোষঝিল্লি বা কোষপর্দা, DNA, RNA ও ATP-তে পাওয়া যায়।

গঠন (Structure):

1.    টেট্রাহেড্রাল (Tetrahedral)

2.    1টি ফসফরাস (P) পরমাণু মাঝখানে থাকে এবং চারদিকে ৪টি অক্সিজেন পরমাণু থাকে.

ফসফেট গ্রুপ (PO₄³) কেন ঋণাত্মক?

অক্সিজেন পরমাণু খুব ইলেক্ট্রোনেগেটিভ তারা ইলেকট্রন নিজের দিকে টানে ফলে কিছু অক্সিজেন ঋণাত্মক চার্জ বহন করে, তাই পুরো গ্রুপটি নেগেটিভ. অসম চার্জ বণ্টনের কারণে এটি পোলার (polar).

জলের অণুকে ফসফেট গ্রুপ (PO₄³) কেন আকর্ষণ (Attracting Water) করে?

জলের অণু (H2O) মেরুযুক্ত হওয়ার কারণে ফসফেট গ্রুপের ঋণাত্মক আধানের প্রতি আকৃষ্ট হয়। ফসফেট গ্রুপপানির সাথে হাইড্রোজেন বন্ড তৈরি করে ইলেক্ট্রোস্ট্যাটিক আকর্ষণ সৃষ্টি করে. এই কারণেই একে হাইড্রোফিলিক বা জল-অনুরাগী বলা হয়।

ফসফেট গ্রুপ (PO₄³), আধানযুক্ত অণুকে কোষপর্দা ভেদ করে ভেতরে ঢুকতে বাঁধা দেয় কেন?

যেহেতু ফসফেট গ্রুপ নিজে ঋণাত্মক আধানযুক্ত (PO43-), তাই এটি অন্যান্য বড় ঋণাত্মক আধানযুক্ত অণু বা আয়নকে বিকর্ষণ (Repel) করে। ফলে সেগুলো চাইলেই সরাসরি কোষপর্দা ভেদ করে ভেতরে ঢুকতে পারে না।

ফসফেট গ্রুপ কোথায় পাওয়া যায়?

  • কোষপর্দা:

 কোষপর্দার ফসফোলিপিড (Phospholipid) অণুর মাথায় থাকে। এটিই কোষপর্দাকে জল-অনুরাগী (Hydrophilic) ধর্ম দেয়।

  • DNA (Deoxyribonucleic acid) ও RNA (Ribonucleic acid):

 আমাদের বংশগতির ধারক DNA (Deoxyribonucleic acid) এবং RNA (Ribonucleic acid) -এর মেরুদণ্ড (Backbone) তৈরি হয় ফসফেট গ্রুপ দিয়ে। এটি ছাড়া জেনেটিক কোড তৈরি হওয়া সম্ভব নয়।

  • ATP (Adenosine Triphosphate):

জীবন্ত কোষের শক্তির প্রধান উৎস হলো ATP (Adenosine Triphosphate)। এর নামের মধ্যেই 'ট্রাইফসফেট' আছে, যার অর্থ এতে তিনটি ফসফেট গ্রুপ যুক্ত থাকে। যখন একটি ফসফেট গ্রুপ ভেঙে যায়, তখন প্রচুর শক্তি নির্গত হয় যা আমরা কাজ করতে ব্যবহার করি।

  • প্রোটিন এবং এনজাইমে:

শরীরের অনেক প্রোটিন এবং এনজাইম সক্রিয় করার জন্য ফসফেট গ্রুপ যুক্ত করতে হয় (যাকে ফসফোরাইলেশন বলে) এটি অনেকটা একটি ইলেকট্রিক সুইচের মতো কাজ করে।

  •          হাড় এবং দাঁতে (In Bone & Teeth)

আমাদের শরীরের প্রায় ৮০% ফসফরাস বা ফসফেট গ্রুপ পাওয়া যায় হাড় এবং দাঁতে। এটি ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ফসফেট হিসেবে থাকে, যা হাড়কে শক্ত ও মজবুত করে।

Share:

Popular Posts

Total Pageviews