কার্বনে কেন সংকরায়ণ ঘটে?

কার্বনে কেন সংকরায়ণ ঘটে? (Why Hybridization Occurs in Carbon)

কার্বনের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস হলো:

1s2, 2s2, 2px1, 2py1, 2pz0

বাহ্যিক স্তরে মাত্র 2টি বিজোড় ইলেকট্রন থাকায় কার্বনের যোজনী 2 হওয়ার কথা। কিন্তু কার্বন যখন অন্য পরমাণুর সংস্পর্শে এসে উত্তেজিত হয়, তখন 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন লাফিয়ে খালি 2pz অরবিটালে চলে যায়।

উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস:

1s2, 2s1, 2px1, 2py1, 2pz1






এখন কার্বনের 4টি বিজোড় ইলেকট্রন আছে, অর্থাৎ যোজনী 4। কিন্তু সমস্যা হলো, 2s অরবিটালের শক্তি কম এবং আকৃতি গোলকাকার, আর 2p অরবিটালগুলোর শক্তি বেশি এবং আকৃতি ডাম্বেল। যদি এই অবস্থায় কার্বন বন্ধন তৈরি করে, তবে বন্ধনগুলো সমান শক্তিশালী হবে না।

কার্বন পরমাণু তার 4টি যোজনীকে সমান শক্তিশালী করতে, বন্ধন শক্তি ও দৈর্ঘ্য সুষম করতে এবং নিজেদের মধ্যে বিকর্ষণ কমিয়ে অণুকে সর্বোচ্চ দীর্ঘস্থায়ী ও স্থিতিশীল রূপ দিতেই সংকরায়ণ ঘটায়।

জৈব রসায়নে কার্বন পরমাণু প্রধানত 3 ধরনের সংকরায়ণ দেখায়, তবে অজৈব রসায়নে d অরবিটাল যুক্ত হয়ে আরও কিছু উন্নত ধরনের সংকরায়ণ ঘটে।

সংকরায়ণের প্রকারভেদ

  1. sp3 সংকরায়ণ (Tetrahedral)
  2. sp2 সংকরায়ণ (Trigonal Planar)
  3. sp সংকরায়ণ (Linear)
  4. sp3d সংকরায়ণ (Trigonal Bipyramidal)
  5. sp3d2 সংকরায়ণ (Octahedral)
  6. sp3d3 সংকরায়ণ (Pentagonal Bipyramidal)
Share:

Popular Posts

Total Pageviews