ফ্যাটি অ্যাসিড

 

ফ্যাটি অ্যাসিড হলো লিপিড বা চর্বির সবচেয়ে মৌলিক একক। যেমন অ্যামিনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়, তেমনি ফ্যাটি অ্যাসিড দিয়ে লিপিড তৈরি হয়। এটি একটি দীর্ঘ কার্বন শৃঙ্খল এবং এর এক প্রান্তে একটি কার্বক্সিল গ্রুপ (-COOH) যুক্ত থাকে। এটি জলে অদ্রবণীয় কিন্তু জৈব দ্রাবকে (যেমন ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, অ্যাসিটোন) দ্রবণীয়।

1. ফ্যাটি অ্যাসিডের গঠন (Structure)

একটি আদর্শ ফ্যাটি অ্যাসিড অণুর দুটি অংশ থাকে: হাইড্রোকার্বন চেইন ও কার্বক্সিল গ্রুপ

A.    হাইড্রোকার্বন চেইন: এটি কার্বন এবং হাইড্রোজেন পরমাণু দিয়ে তৈরি একটি লম্বা শৃঙ্খল। প্রতিটি কার্বন পরমাণু তার পাশের কার্বনের সাথে যুক্ত থাকে এবং বাকি যোজ্যতা পূরণ করে হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে।

     CH3-(CH2)n-  এখানে n হলো কার্বন পরমাণুর সংখ্যা (সাধারণত 4 থেকে 36 পর্যন্ত হতে পারে এবং জোড় সংখ্যা হয় )

হাইড্রোকার্বন চেইন জলবিদ্বেষী (Hydrophobic) হয় কেন?

 হাইড্রোকার্বন চেইনগুলো নন-পোলার (Non-polar) হয়। এর ফলে তারা জলের সাথে মিশতে পারে না এবং জলকে বিকর্ষণ করে। এই কারণেই তেল বা চর্বি জলে ভাসতে থাকে কিন্তু মেশে না। কোষের পর্দা (Cell Membrane) তৈরিতে এই বৈশিষ্ট্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কার্বোহাইড্রেটের তুলনায় ফ্যাট থেকে আমরা অনেক বেশি শক্তি পাই কেন?

হাইড্রোকার্বন চেইনে কার্বন-হাইড্রোজেন বন্ধনের সংখ্যা অনেক বেশি থাকে। যখন শরীর এই বন্ধনগুলো ভাঙে, তখন প্রচুর পরিমাণে রাসায়নিক শক্তি নির্গত হয়। একারণেই কার্বোহাইড্রেটের তুলনায় ফ্যাট থেকে আমরা অনেক বেশি শক্তি পাই।

হাইড্রোকার্বন চেইন হলো ফ্যাটি অ্যাসিডের সেই 'জ্বালানি দণ্ড' যা আমাদের শরীরে শক্তি ধরে রাখে এবং জল থেকে কোষকে রক্ষা করে।

হাইড্রোকার্বন চেইনের বৈশিষ্ট্য

  • এটি nonpolar (অধ্রুব)
  • জলকে অপছন্দ করে hydrophobic
  • যত বড় চেইন, তত বেশি শক্তি সঞ্চয় করতে পারে
  • কোষঝিল্লির ভিতরে (lipid bilayer) এই অংশ ভিতরের দিকে থাকে

B.     কার্বক্সিল গ্রুপ: এটি শৃঙ্খলের এক প্রান্তে থাকে (-COOH) যা অ্যাসিডিক বৈশিষ্ট্য প্রদান করে।


একটি ফ্যাট অ্যাসিড সাধারণত এভাব লেখা হয়:

CH₃ – (CH₂) COOH

·         CH₃মিথাইল প্রান্ত (tail)

·         (CH₂)হাইড্রোকার্বন চেইন

·         COOHকার্বক্সিল গ্রুপ (head)


ফ্যাটি অ্যাসিড জলে কেন দ্রবীভূত হয় না?

ফ্যাটি অ্যাসিডের গঠনে একটি দীর্ঘ হাইড্রোকার্বন চেইন থাকে যা সম্পূর্ণ জলবিদ্বেষী বা হাইড্রোফোবিক (Hydrophobic)। যদিও এর এক প্রান্তে একটি ছোট কার্বক্সিল গ্রুপ (-COOH) থাকে যা জলের সাথে কিছুটা আকর্ষণ অনুভব করে, কিন্তু দীর্ঘ হাইড্রোকার্বন লেজের তুলনায় তা খুবই নগণ্য। ফলে পুরো অণুটি জলের সংস্পর্শে এলে জলের অণু থেকে দূরে সরে যায় এবং জলের উপরে তেলের আস্তরণ বা ছোট দানা (Micelles) তৈরি করে।

Note: ফ্যাটি অ্যাসিডের কার্বন চেইন যত ছোট হয়, জলের প্রতি তার আকর্ষণ সামান্য বাড়তে পারে। কিন্তু চেইন লম্বা হওয়ার সাথে সাথে এটি পুরোপুরি অদ্রবণীয় হয়ে পড়ে। তাপমাত্রা বাড়ালে সাধারণত এদের দ্রবণীয়তা কিছুটা বৃদ্ধি পায়।


 

. ফ্যাটি অ্যাসিডের প্রকারভেদ

রাসায়নিক বন্ধনের প্রকৃতির ওপর ভিত্তি করে ফ্যাটি অ্যাসিড প্রধানত দুই প্রকার:

বৈশিষ্ট্য

সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড (Saturated)

অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড (Unsaturated)

রাসায়নিক বন্ধন

কার্বন পরমাণুগুলোর মধ্যে কেবল একক বন্ধন (Single Bond) থাকে।

এগুলো সোজা হয় এবং ঘনভাবে বিন্যস্ত থাকতে পারে (যেমন: মাখন)।

কার্বন চেইনে এক বা একাধিক দ্বিবন্ধন (Double Bond) থাকে।

দ্বিবন্ধনের স্থানে চেইনটি কিছুটা বেঁকে যায় (Kink), ফলে এগুলো ঘন হতে পারে না এবং তরল থাকে (যেমন: উদ্ভিজ্জ তেল)।

অবস্থা

ঘরের তাপমাত্রায় সাধারণত কঠিন থাকে।

ঘরের তাপমাত্রায় সাধারণত তরল থাকে।

উৎস

প্রাণিজ চর্বি (মাখন, ঘি, মাংসের চর্বি)

উদ্ভিজ্জ তেল (সরিষার তেল, অলিভ অয়েল) এবং মাছের তেল।

প্রভাব

রক্তে কোলেস্টেরল বাড়াতে পারে।

হৃদপিণ্ডের জন্য সাধারণত ভালো বলে মনে করা হয়।

 

 

 

 

ফ্যাটি অ্যাসিডের কাজ

  • শক্তি উৎপাদন: বিপাক প্রক্রিয়ার মাধ্যমে ফ্যাটি অ্যাসিড প্রচুর শক্তি বা ATP তৈরি করে। 9.3kcal
  • কোষের গঠন: কোষ পর্দার প্রধান উপাদান ফসফোলিপিড তৈরি করতে ফ্যাটি অ্যাসিড প্রয়োজন।
  • ভিটামিন পরিবহন: চর্বিতে দ্রবণীয় ভিটামিনগুলোকে  (A, D, E, K) শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দিতে সাহায্য করে।

 

Share:

Popular Posts

Total Pageviews