অ্যামিনো অ্যাসিড

 

অ্যামিনো অ্যাসিড হলো জৈব অণু যা প্রোটিন তৈরির প্রধান উপাদান বা "বিল্ডিং ব্লক" হিসেবে কাজ করে।

সব ধরণের অ্যামিনো অ্যাসিড মূলত একটি সাধারণ রাসায়নিক কাঠামো অনুসরণ করে, যেখানে একটি কেন্দ্রীয় কার্বন পরমাণু থাকে।

কেন্দ্রীয় আলফা কার্বন (alpha-carbon): অ্যামিনো অ্যাসিডের কেন্দ্রে একটি কার্বন পরমাণু থাকে, যাকে আলফা কার্বন বলা হয়। এই কার্বনটি একটি ব্রিজের মতো কাজ করে, যার সাথে চারটি আলাদা রাসায়নিক গ্রুপ যুক্ত থাকে।

অ্যামিনো গ্রুপ (Amino Group: -NH2): এটি একটি ক্ষারীয় (basic) গ্রুপ যা একটি নাইট্রোজেন এবং দুটি হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত।

কার্বক্সিল গ্রুপ (Carboxyl Group: -COOH): এটি একটি অম্লীয় (acidic) গ্রুপ। এই গ্রুপের উপস্থিতির কারণেই একে "অ্যাসিড" বলা হয়।

হাইড্রোজেন পরমাণু (-H): একটি সাধারণ হাইড্রোজেন পরমাণু সরাসরি কেন্দ্রীয় কার্বনের সাথে যুক্ত থাকে।

পার্শ্ব-শৃঙ্খল বা R-গ্রুপ (Side Chain or R-group): এটি হলো অ্যামিনো অ্যাসিডের সবথেকে গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনশীল অংশ। প্রতিটি অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে এই 'R' গ্রুপটি আলাদা হয়।


২০টি ভিন্ন ভিন্ন অ্যামিনো অ্যাসিডের মূল কাঠামো একই থাকলেও, তাদের বৈশিষ্ট্য আলাদা হয় শুধুমাত্র এই R-গ্রুপের কারণে। এই পার্শ্ব-শৃঙ্খল নির্ধারণ করে যে অ্যামিনো অ্যাসিডটি আকারে বড় হবে নাকি ছোট।এটি পানিতে দ্রবণীয় হবে নাকি হবে না।এর রাসায়নিক ধর্ম পজিটিভ চার্জযুক্ত হবে নাকি নেগেটিভ চার্জযুক্ত।

 জুইটার-আয়ন (Zwitterion)আমাদের কোষের ভেতরে বা জলীয় দ্রবণে অ্যামিনো অ্যাসিড সাধারণত জুইটার-আয়ন হিসেবে থাকে। এর অর্থ হলো:অ্যামিনো গ্রুপ একটি প্রোটন গ্রহণ করে পজিটিভ চার্জযুক্ত (-NH3+) হয়ে যায়। কার্বক্সিল গ্রুপ একটি প্রোটন বর্জন করে নেগেটিভ চার্জযুক্ত (-COO-) হয়ে যায়।ফলে সম্পূর্ণ অণুটি সামগ্রিকভাবে নিরপেক্ষ থাকে।

Share:

Popular Posts

Total Pageviews